ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এনডিটিভি ২৪ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ndtv-india
.

ভারতীয় বেসরকারি টেলিভিশন এনডিটিভি একদিনের জন্য সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আগামী ৯ নভেম্বর এনডিটিভির সম্প্রচার ২৪ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

শুক্রবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের ঘটনা সরাসরি সম্প্রচারের অভিযোগে টেলিভিশনটিকে এই নির্দেশ দেওয়া হয়।

খবরে বলা হয়, সম্প্রচার নীতি অমান্য করে গত জানুয়ারিতে পাকিস্তান সীমান্তবর্তী ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলা এবং তার পরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচালিত অভিযান সরাসরি এনডিটিভিতে দেখানো হয়। এমন সংবেদনশীল খবর প্রকাশের অপরাধে চ্যানেলটিকে শাস্তিস্বরূপ এই নির্দেশ দেওয়া হয়।

গত ২ জানুয়ারি পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সাত ভারতীয় সেনা ও হামলাকারী ছয় জঙ্গি নিহত হন। সন্ত্রাসীরা ভারতীয় সেনাদের পোশাক পরে বিমান ঘাঁটিতে হামলা চালায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সর্বশেষ

যারা বাংলাদেশকে চায়নি তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে: মির্জা ফখরুল

পাঁচ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী দেশ গঠনে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে

মিরসরাইয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফটিকছড়িতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

হাটহাজারীতে ট্রাপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজানে বিএনপির চূড়ান্ত প্রার্থী গিয়াস কাদের চৌধুরী

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print