ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ডিবি পরিচয়ে দেড় কোটি টাকার স্বর্ণের বার ছিনতাই!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

1463111103
ফাইল ছবি।

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার বিমানবন্দর এলাকা থেকে ওমান থেকে আসা ৩০টি স্বর্ণেও বার ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘেটেছে। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। শনিবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এই ঘটনা ঘটে। আজ রবিবার বিকালে এ ঘটনা জানাজানি হয়।

সিএমপি’র পতেঙ্গা থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, ৩০টি স্বর্ণের বার ছিনতাইয়ের খবর পেয়েছি। তবে কেউ এখনো লিখিত অভিযোগ করেনি। স্বর্ণেও বারগুলো বৈধ নাকি অবৈধভাবে এসেছে তাও বলতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, মাসুদ নামে এক ব্যক্তি স্বর্ণেও বারগুলো নিয়ে যাওয়ার সময় নেভাল রোড়ে ডিবির টিম পরিচয় দিয়ে কয়েকজন একটি কালো রংয়ের মাইক্রোবাসে তাকে জোর তুলে নিয়ে যায়। পতেঙ্গা সমুদ্রসৈকতের দিকে গিয়ে সোনার বারগুলো কেড়ে নিয়ে তাকে মাইক্রোবাস থেকে নামিয়ে দেয়া হয় বলে জেনেছি।

নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (বন্দর) মো.মারুফ হাসান বলেন, স্বর্ণ ছিনতাইয়ের খবর পেয়েছি। ঘটনার সময় বিমানবন্দর এলাকায় আমাদের কোন টিম ছিল না। বিষয় তদন্ত করে দেখছি।

সর্বশেষ

বাঙালি সংস্কৃতি ধারণের তাগিদ এম এ মালেকের

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী আটক

সাতকানিয়ায় কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে মামলা

ইঁদুরের বিষ্ঠার ওপর খাদ্যদ্রব্য রেখে ৮০ হাজার টাকা জরিমানা গুনলো হাসান বেকারী

বাড্ডায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

জামায়াত নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলন স্থগিত

শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print