ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে বিদ্যুৎপৃষ্ট হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

muktijoddha-dibos-1
ছবি: প্রতিকী।

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যূৎপৃষ্ট হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামে নুরুন্নবী (৬৫) নামের এ মুক্তিযোদ্ধার মৃত্যু হয়।

সীতাকুণ্ডের ইউএনও নাজমুল ইসলাম ভূঁইয়া এ খবর নিশ্চিত করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, নিজ ঘরে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হন মুক্তিযোদ্ধা নুরুন্নবী। পরে বাড়ির লোকজন আহতবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে ৩ ছেলে ১ মেয়ে ও ১ স্ত্রী রেখে যান তিনি।

আজ বিকাল ৫ টায় মুক্তিযোদ্ধা নুরুন্নবীকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভুঁইয়াসহ উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধরা।

সর্বশেষ

যারা বাংলাদেশকে চায়নি তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে: মির্জা ফখরুল

পাঁচ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী দেশ গঠনে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে

মিরসরাইয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফটিকছড়িতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

হাটহাজারীতে ট্রাপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজানে বিএনপির চূড়ান্ত প্রার্থী গিয়াস কাদের চৌধুরী

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print