ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে আমির হোসেন (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের ব্রাক্ষন্দী খালপাড় এলকায় এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন (৩৫) শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা এলাকার ফাইজউদ্দিনের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে নরসিংদী সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, পাওনা টাকা নিয়ে আমির হোসেনের সঙ্গে শাহীন নামে একজনের বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে রোববার ভোরে শাহিন আমির হোসেনকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে শহরের খালপাড় কলেজ রোডে এলাকায় তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে আমির হোসেনকে গুলি করে পালিয়ে যান শাহিন।

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print