ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিষ্টেম উদ্বোধন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লিকুইড সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম এর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এবং তার পারিবারিক প্রতিষ্ঠান মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে এটিই প্রথম সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন প্রকল্প। এতে ব্যয় হয়েছে প্রায় ১১ লক্ষ ৫৭ হাজার ৪২৫ টাকা।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।  বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী প্রমূখ।

এব্যাপারে সংসদ দিদারুল আলম বলেন, সীতাকুণ্ডে আইসিইউ’র ব্যবস্থা নেই। আইসিইউ না হলেও হাইফ্লো অক্সিজেন দিয়ে অনেক রোগীর জীবন রক্ষা করা যাচ্ছে। তাই আমি সীতাকুণ্ড হাসপাতালে হাইফ্লো অক্সিজেন প্লান্ট স্থাপন করেছি। করোনা চলে গেলেও এই অক্সিজেন প্ল্যান্টটি প্রয়োজন হবে। এছাড়াও এলাকাবাসীর রোগ-ব্যাধি ও মহাসড়কে সড়ক দুর্ঘটনা লেগেই থাকে। অনেক সময় মুমূর্ষু রোগীদের জন্য অক্সিজেনের প্রয়োজন পড়ে।

উল্লেখ্য যে, করোনা পরিস্থিতিতে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print