ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সারাদেশে ওএমএসে চাল বিক্রি বন্ধ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

05-24
.

ঢাকা মহানগর ছাড়া সারাদেশে ওএমএসের (খোলা বাজারে বিক্রি) চাল বিক্রি বন্ধ করে দিয়েছে সরকার। তবে ওএমএসের আটা বিক্রি আপাতত চলবে বলে জানিয়েছে খাদ্য অধিদফতর।

ওএমএসের প্রতি কেজি চালের দাম ১৫ টাকা ও আটার দাম ১৭ টাকা। একজন সর্বোচ্চ ৫ কেজি করে কিনতে পারবে।

খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. বদরুল হাসান বৃহস্পতিবার বলেন, ‘বুধবার (৯ নভেম্বর) থেকে ঢাকা মহানগর ছাড়া সারাদেশে ওএমএসের চাল বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে আমন ধান কাটা শুরু হয়ে গেছে। এজন্য চাল বিক্রি বন্ধ রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দু’এক সপ্তাহের মধ্যে ঢাকাতেও ওএমএসের চাল বিক্রি বন্ধ করে দেওয়া হবে। আটার দামও এখন মোটামুটি কমের দিকে আছে। পরে আটা বিক্রিও বন্ধ করে দেওয়ার সম্ভাবনা আছে।’ এর আগে ৮ নভেম্বর ওএসএসে চাল বিক্রি বন্ধের প্রস্তাব অনুমোদন দেয় খাদ্য মন্ত্রণালয়। তাতে বলা হয়, ঢাকা মহানগর ও তেজগাঁও সার্কেল (কেরাণীগঞ্জসহ) ছাড়া চারটি শ্রমঘন জেলা (ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর), চট্টগ্রাম ও খুলনা বিভাগীয় শহরে ওএমএসের চাল বিক্রি স্থগিত রাখার বিষয়টি সরকার অনুমোদন দিয়েছে।

তবে আটা বিক্রি অব্যাহত থাকবে। খাদ্য অধিদফতর বুধবার অনুমোদনের আদেশ খাদ্য কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেয়। চালের বাজার অস্থিতিশীল থাকলে স্থিতিশীল করতে ওএমএস চালু করা হয়। যাতে চালের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। কিছুদিন আগে চালের দাম কিছুটা বাড়লেও বর্তমানে দাম আবার সহনীয় পর্যায়ে চলে এসেছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print