ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে প্রেমিকের আত্মহত্যার পর ট্রেনে ঝাপিয়ে পড়ে জীবন দিল কলেজ ছাত্রী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

sucaid
ছবি: প্রতিকী।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক ঘটনায় প্রেমিক প্রেমিকা আত্মহত্যা করেছেন। শনিবার সকালে ভাটিয়ারীতে ট্রেনে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করেন ভাটিয়ারী বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজের অর্নাস ২য় বর্ষের ছাত্রী নিলুফা আক্তার (২০) এর আগে শুক্রবার রাতে কুমিরা কাজিপাড়া এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন প্রেমিক নাজমুল আহসান রেজভীর (২৬)।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কুমিরা কাজীপাড়া এলাকার আবু তাহের মেম্বারের (সাবেক)  মেয়ে নিলুফা আক্তার একই এলাকার মৃত আহাম্মদ মিয়া সওদাগরের পুত্র নাজমুল আহসান রেজভীর (২৬) সাথে ২ বছর ধরে প্রেম করে আসছিল। কিন্তু উভয়ের পরিবার তাদের মেনে না নেওয়ায় শুক্রবার নিলুফা আক্তারের প্রেমিক নাজমুল আহসান রেজভী নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

প্রেমিকে আত্মহত্যার খবর পেয়ে প্রেমিকা নিলুফা আক্তারও আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। আজ শনিবার সকাল ৮টার দিকে নিলুফা কলেজে যাবার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ৮ কিলোমিটার দুরে ভাটিয়ারী এলাকায় গিয়ে ট্রেনের নীচে ঝাপিয়ে পড়ে মারা যান। নিহত ভাটিয়ারী কলেজের অর্নাস ২য় বর্ষের ছাত্রী ছিল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত তিন বছর আগে নিলুফা আক্তারের সাথে উপজেলার বাড়বকুণ্ড এলাকার এক যুবকের  সাথে প্রেমের সম্পর্ক ছিল। ঐ যুবকের সাথে বিয়ের হওয়ার কথা থাকলেও পরে কোন কারণে সে বিয়ে আর হয়নি। এতে বেশ কিছুদিন মানষিক ভাবে ভেঙ্গে পড়ে নিলুফার। পরে সে

 একই এলাকার (কুমিরা কাজী পাড়ার) নাজমুলকে ভালোবেসে নতুন করে জীবন সাজাতে স্বপ্ন বুনে।কিন্তু তাতে বাধা হয়ে দাড়ায় দুই পরিবার। আর তাই হতাশাগ্রস্থ প্রেমিক নাজমুল আত্মহত্যা আত্মহত্যা করেন। আর তা সহ্য করতে না পেরে একদিনের মাথায় আত্মহত্যা করেন প্রেমিকা নিলুফা আক্তার।

কুমিরা রেল ষ্টেশন মাস্টার সাইফুদ্দিন বশর ট্রেনে ঝাপিয়ে পড়ে কলেজ ছাত্রীর আত্মহত্যার বিষয়টি স্বীকার করে বলেন, সকালে ভাটিয়ারী এলাকায় এক তরুণী ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার কথা শুনেছি। নিহতের লাশটি জিআরপি পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন।

এদিকে এ বিষয়ে বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর বলেন, মেয়েটি আমাদের কলেজের ছাত্রী ছিল কিন্তু কি কারণে ট্রেনে কাটা পড়েছে সেটা আমরা জানিনা ।

এ ব্যাপারে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানাতে একাধিক বার ফোনে চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

রেলওয়ে থানার (জিআরপি) সেকেন্ড অফিসার সমর বড়ুয়া জানান, সকালে ট্রেনে কাটা পড়ে এই কলেজ ছাত্রী নিহত হয়েছেন। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে স্থানীয়ভাবে জানাগেছে প্রেমিক নাজমুলের লাশ ময়নাতদন্ত ছাড়া সামাজিক ভাবে দাফন করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print