ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম কারাগারে বিনা বিচারে ৫৬ বন্দি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ctg-central-jail
.

চট্টগ্রাম কারাগারে পাঁচ বছরের বেশি সময় ধরে বন্দি রয়েছেন ৫৬ জন। তাদের বিরুদ্ধে ঝুলে আছে ৬৫টি মামলাও। সম্প্রতি এসব বন্দির তালিকা করে রাষ্ট্রপক্ষকে চিঠি দিয়েছে কারা কর্তৃপক্ষ। রাষ্ট্রপক্ষের দাবি, নানা কারণে সাক্ষ্য শেষ না হওয়ায় এসব মামলা নিষ্পত্তি হচ্ছে না। আর এজন্য বিচার সংশ্লিষ্টদের অবহেলাকে দায়ী করছেন সিনিয়র আইনজীবীরা।

বিনা বিচারে বছরের পর বছর বন্দি আছেন তারা। তাতে কারাগারে বাড়ছে চাপ। তাই সম্প্রতি এমন কিছু মানুষের তালিকা করে চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ। যা পাঠানো হয় সরকারি আইন কর্মকর্তাদের। তালিকা অনুসারে, ৬৫টি বিচারাধীন মামলায় আটক রয়েছে ৫৬ জন। যারা আটক আছেন ৫ থেকে ১৩ বছর পর্যন্ত। এর মধ্যে মহানগরের বিভিন্ন মামলায় ৩৩ জন আর জেলায় সেই সংখ্যা ২৩ জন। এরমধ্যে আবার ৪০টিই হত্যা মামলা।

অনুসন্ধানে দেখা গেছে, বেশিরভাগ মামলাই নিষ্পত্তি হচ্ছে না সাক্ষ্য শেষ না হওয়ায়। তাতে বার বার দিনক্ষণ ধার্য হলেও সাক্ষী হাজির হচ্ছে না আদালতে। এসব মামলার সাক্ষী হাজির করার দায়িত্ব পুলিশের। কিন্তু তার বেশিরভাগই পালন হচ্ছে না বলে অভিযোগ। যদিও এ ব্যাপারে কোনো গাফিলতি নেই বলে দাবি পুলিশ কর্মকর্তাদের। সংশ্লিষ্টদের অবহেলার কারণে এসব ব্যক্তিকে দীর্ঘদিন কারগারে থাকতে হচ্ছে বলে মত এক সিনিয়র আইনজীবীর।

বিচারপ্রক্রিয়ায় এ দীর্ঘসূত্রতা কমানো না গেলে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। পাশাপাশি বিচার ব্যবস্থার প্রতি মানুষের মনে একধরনের অনাস্থা তৈরি হবে বলে মনে করছেন এই আইনজীবী।

এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফকরুদ্দিন চৌধরিী জানান, ‘মামলার সাক্ষীরা আদালতে আসছেন না, থমকে আছে মামলা, এই কারণে মূলত মামলাগুলো নিষ্পত্তি না হওয়ার অন্যতম কারণ।’

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী বলেন,  ‘জেলখানার যে ধারণ ক্ষমতা আছে, তার চেয়ে বেশি হয়ে গেছে কয়েদি। যেগুলো পুরাতন কেইস সেগুলো বিশেষভাবে কেয়ার দেয়া উচিত। তাড়াতাড়ি নিস্পত্তি করার জন্য।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print