ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুষ্টিয়ায় মদপানের পর ৩ জনের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কুষ্টিয়ায় ‘মদ পানের পর’ অসুস্থ হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।  আজ বুধবার (২৮ অক্টোবর) ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

মৃতরা হলেন, খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের ভবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩৫) এবং সদর উপজেলার বড় আইলচারা গ্রামের তপন বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (২১)।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার বলেন, “দুর্গা পূজার উৎসবের আনন্দে অ্যালকোহল পান করে গুরুতর অসুস্থ হন তারা।”

মঙ্গলবার রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে পরিবারের লোকজন আলাদাভাবে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনেরই মৃত্যু হয়।

এ বিষয়ে মৃতদের স্বজনরা হাসপাতালে থাকা সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, ‘বিষাক্ত মদপানে’ তিন যুবকের মৃত্যুর এ ঘটনা তারা খতিয়ে দেখছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print