ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে বিএনপি নেতা আকবর চৌধুরীর ইন্তেকাল, নোমানের শোক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

47586
ছবি: প্রতিকী।

চট্টগ্রাম মহানগরীর বকশিরহাট ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকবর চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিলাহে… রাজিউন)।

আজ সোমবার সকালে নগরীর চাকতাইস্থ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন।

আজ বাদ জোহর চাকতাই সোবহান সওদাগর জামে মসজিদে জানাযা নামাজ শেষে তাঁকে সাতকানিয়াস্থ গ্রামের বাড়ীতে দাফন করা হয়।

এদিকে বিএনপি নেতা আকবর চৌধুরীর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আকবর চৌধুরী বিএনপির একজন নিবেদিত প্রান কর্মী ও নেতা ছিলেন। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বিএনপি নেতা আকবর চৌধুরীর নামাজে জানাযায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুল আলম রাসেল, মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজউল্লাহ ও সাবেক ছাত্রদল নেতা নুরুল আজিম হিরু সহ বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print