ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জামান হোটেল এন্ড বিরানী হাউজকে ১০ লক্ষ টাকা জরিমানা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

screenshot_4
জিইসির মোডস্থ জামান হোটেল। ছবি: গুগল স্ট্রেটভিউ থেকে নেয়া।

বিএসটিআই’র অনুমোদন ছাড়া নুডুলস ও দই উৎপাদনের দায়ে নগরীর জিইসি মোড়স্থ জামান হোটেল এন্ড বিরানী হাউজকে ১০ লক্ষ টাকা অর্থদন্ড করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকালে র‌্যাব-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ম্যাজিট্রেট আনিসুর রহমান সাংবাদিকদের জানান-বিএসটিআই’র অনুমোদন ছাড়া নুডুলস ও দই উৎপাদনের দায়ে এই হোটেলের মালিক, মানেজার, মার্কেটিং অফিসার প্রত্যেককে ১ লক্ষ টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে। অনাদায়ে ১ মাসের কারাদন্ড ভোগ করতে হবে।

screenshot_5
ছবি: গুগল স্ট্রেটভিউ থেকে নেয়া।

পাশাপাশি নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতকরণ, রান্না আর কাঁচা মাংস অপরিচ্ছন্ন এবং একই ফ্রিজে রাখার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক এই প্রতিষ্ঠানের ৫ জন কর্মকর্তার প্রত্যেককে জনপ্রতি দেড় লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। অনাদায়ে দুইমাসের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিবাহী ম্যাজিট্রেট আনিসুর রহমান জানান-যদি আর্থিক দন্ড তারা পরিশোধ করেন সেক্ষেত্রে তাদের কারাভোগের সাজা থেকে অব্যহতি দেয়া হবে। আর অস্বাস্থ্যকর খাদ্যগুলো ধ্বংসের নির্দেশনা দেয়া হয়েছে এবং ফ্রিজ দু’টো জব্দ করা হয়েছে।

অভিযানে অংশগ্রহনকারী বিএসটিআই’র পরিদর্শক জিসান আহমেদ তালুকদার জানান- জনস্বার্থে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print