ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কন্ঠশিল্পী বেবী নাজনীন অসুস্থ: হাসপাতালে ভর্তি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী এই শিল্পী স্থানীয় সময় বুধবার (১৮ নভেম্বর) থেকে নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময় আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার।

বেবী নাজনীনের ছেলের বরাত দিয়ে এনাম সরকার বলেন, ‘আগে থেকে তাঁর কিডনিজনিত সমস্যা ছিল। তাঁর জ্বরসহ অন্য বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালোর দিকে।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেবী নাজনীন ১৯৭৬ সালে তাঁর মিউজিক ক্যারিয়ার শুরু করেন। তাঁর জনপ্রিয় গানের তালিকায় আছে ‘ঘুম ভাঙ্গায়া গেল রে মরার কোকিলে’, ‘দু’চোখে ঘুম আসে না’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরো রাত’, ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’ ইত্যাদি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print