ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চলে গেলেন বুয়েট উপাচার্য খালেদা একরাম

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Khaleda-B20160517070207
বুয়েটের উপাচার্য খালেদা একরাম। (ফাইল ফটো)

থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম নারী উপাচার্য অধ্যাপক খালেদা একরাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গতকাল সোমবার দিবাগত রাত ২টার কিছু পরে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন খালেদা একরাম।

বুয়েট উপাচার্যের ব্যক্তিগত সহকারী কামরুল হাসান আজ মঙ্গলবার সকালে এক পত্রিকাকে জানান,  চলতি মাসের মাঝামাঝি সময়ে চিকিৎসার জন্য খালেদা একরামকে ব্যাংককে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল রাতে মারা যান তিনি।

বুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহ আলম বলেন, খালেদা একরামের মরদেহ দেশে আনার ব্যাপারে তাঁর পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

খালেদা একরামের জন্ম ১৯৫০ সালের ৬ আগস্ট। তিনি বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ছিলেন। ৪০ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করেছেন তিনি।

২০১৪ সালের সেপ্টেম্বরে চার বছরের জন্য বুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান খালেদা একরাম।
বুয়েট সূত্র জানায়, খালেদা একরামের বাড়ি বগুড়ায়। তবে তাঁর জন্ম ঢাকায়। ঢাকাতেই বড় হয়েছেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print