ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাতিয়ায় বরযাত্রী ট্রলার ডুবি: নববধূসহ ৭ জনের মরদেহ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় ক্যারিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে বর যাত্রীসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত নববধূ শিশুসহ ৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। তবে এ দুর্ঘটনায় নিখোঁজের সঠিক কোন তথ্য এখনো পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৮০-৮৫ জন যাত্রী নিয়ে কেয়ারিংচর এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন জানান, ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। বিকেল পর্যন্ত ডুবে যাওয়া ট্রলার থেকে কনেসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ডুবে যাওয়া ট্রলার থেকে তাছলিমা আক্তার (২১), আছমা আক্তার (১৯), আফরিমা আক্তার ওরফে লামিয়া (২), লিলি আক্তার (৮), হোসনে আরা বেগম (৫) এবং চেয়ারম্যানঘাটের কাছ থেকে দুই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ও মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে কুলে উঠছে। তবে সঠিক ভাবে জানা যায়নি এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print