ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আহমদ শফীকে হত্যার অভিযোগে চট্টগ্রামে মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর আল্লামা আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ এনে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক শিবলু কুমার দে’র আদালতে মামলাটি দায়ের করেন প্রয়াত আল্লামা আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন।

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন, মাওলানা নাছির উদ্দিন মুনির, মীর ইদ্রিস, হাবিব উল্লাহ, আহসান উল্লাহ, আজিজুল হক ইসলামাবাদী, জাকারিয়া নোমান ফয়েজী, নুরুজ্জামান নোমানী, আব্দুল মতিন ও মো. শহীদুল্লাহ।

বাদীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ মামলা দায়েরের বিষয়টি পাঠক ডট নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলায় বাদিসহ ৬ জনকে সাক্ষী করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।

মামলায় বাদি অভিযোগ করেন, আল্লামা আহমদ শফিকে গৃহবন্দি করে নির্যাতনের মাধ্যমে ‘শাহাদাত’ বরণ করতে বাধ্য করা হয়েছে। মৃত্যুর কয়েকদিন আগে থেকে তার খাবার, ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছিল। অ্যাম্বুলেন্স বন্ধ ছিল। আল্লামা আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে আসামিরা পরস্পর যোগসাজশ করে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।

বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শফীর হত্যাকারী ও হত্যার পরিকল্পনাকারীদেরও চিহ্নিত করার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাইনুদ্দীন রুহী বলেন, ‘আহমদ শফী হুজুরকে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে চিহ্নিত করা এবং বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব। তদন্ত হোক, অসুবিধা কি? তদন্ত হলে কাদের এত ভয় ! সমস্যাটা কোথায়?’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print