ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে কারাবন্দি জঙ্গি সদস্যের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম কারাগারে বন্দি আমির হোসেন প্রকাশ লিটন (৩০) নামে এক জঙ্গি সদস্যের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লিটন জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের সদস্য বলে জানাগেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান পাঠক ডট নিউজকে বলেন, কারাগারে বন্দী আমির হোসেন অসুস্থবোধ করায় গত ১২ ডিসেম্বর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আজ শুক্রবার সকালে তিনি মারা গেছেন।

তিনি বলেন, আমির হোসেন প্রকাশ লিটন তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডের সদস্য। তার বিরুদ্ধে বাঁশখালী ও হাটহাজারী থানায় মোট তিনটি মামলা রয়েছে।

চট্টগ্রাম কারা হাসপাতালের সহকারী সার্জন ডা. শামীম রেজা বলেন, বন্দী আমির পাঁচ-ছয় মাস আগে একবার জ্বরে আক্রান্ত হন। তখন চিকিৎসা করে তাকে ভাল করেছিলাম। গত ৫ ডিসেম্বর ফের জ্বরে আক্রান্ত হন। কারা হাসপাতালে রেখে প্রায় এক সপ্তাহ চিকিৎসা করা হলেও তিনি সুস্থ না হওয়ায় ১২ ডিসেম্বর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

আমির হোসেন প্রকাশ লিটন গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া এলাকার মোফাচ্ছের হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বাঁশখালী ও হাটহাজারী থানায় মোট তিনটি মামলা রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print