ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় ১২ বাস যাত্রী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে ছয়জন। এদিকে দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম  জানান, এ দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। পরে হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়। হতাহতরা বাসের যাত্রী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহীর দিকে যাচ্ছিলো। অপরদিকে জেলার পাঁচবিবি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস জয়পুরহাটে যাওয়ার পথে পুরানাপৈল রেলগেটে উঠে পড়ে। এ সময় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে চারজন চিকিৎসাধীন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় পুলিশ প্রশাসন, বিজিবি এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print