ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মন্ত্রীর গাড়ি থেকে ৯১ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

note-currency
.

মন্ত্রীর গাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে ৯১ লাখ ৫০ হাজার টাকা। কোথা থেকে এল এত বিশাল পরিমাণ টাকা, তার কোনও প্রামাণ্য নথি দেখাতে না পারায় গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ওই উদ্ধারকৃত টাকাও।

সাড়ে ৯১ লাখ টাকার পুরোটাই ছিল বাতিল ১০০০ টাকার নোটে। আর এই পুরো পরিমাণ টাকাই ভারতের মহারাষ্ট্রের সমবায় মন্ত্রী সুভাষ দেশমুখের সংস্থা লোকমঙ্গল গ্রুপের। মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলায় উমাগারা শহরে গাড়িটি আটকায় নজরদারি দল। সামনেই পৌরভোট রয়েছে। ভোটে বেআইনি টাকার ব্যবহার আটকাতে নজরদারি চালাচ্ছিল পুলিশ ও পৌরকর্মীরা। তখনই তাদের চোখে পড়ে গাড়িটি।

মন্ত্রীর গাড়ি থেকে উদ্ধার হল ৯১ লাখ ৫০ হাজার টাকা

তবে মন্ত্রীর দাবি, তাঁর সংস্থার চিনি কারখানার কর্মীদের বেতন দেওয়ার জন্য ওই বিশাল পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। ইতোমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। জানতে চাওয়া হয়েছে প্রামাণ্য নথি সহ টাকার উৎস। আয়কর বিভাগকেও খবর দেওয়া হয়েছে। বিরোধীদের অভিযোগ, ওই মন্ত্রী কালো টাকা সরানোর চেষ্টা করছিলেন।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print