ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জমির-ফরিদের ত্যাগ, কখনোই বৃথা যাবে না- নোমান

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

screenshot_3
.

বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সূর্যসন্তান ছিলেন শহীদ জমির-ফরিদ। আমার চোখে দেখা কয়েকজন মেধাবী সংগঠকদের মধ্যে শহীদ জমির-ফরিদ ছিলেন অন্যতম। তাদের আত্মত্যাগের ফলই হচ্ছে আজকের এই বৃহৎ, শক্তিশালী ও সুসংগঠিত জাতীয়তাবাদী ছাত্রদল।

চট্টগ্রামে ছাত্রদলকে প্রতিষ্ঠিত করার জন্য তারা ঘরে ঘরে গিয়ে নেতাকর্মীদের সংগঠিত করেছিলেন। আজকের ছাত্রদল নেতাকর্মীদেরকে শহীদ জমির-ফরিদের আত্মত্যাগের চেতনায় উদ্ভাসিত হয়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে।

তিনি রবিবার বিকালে চট্টগ্রামের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস শহীদ জমির উদ্দিন ও সাবেক পলিটেকনিক কলেজ ছাত্রদলের আহ্বায়ক শহীদ জাহাঙ্গীর ফরিদের ২২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নগর ছাত্রদল অয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নগর ছাত্রদল সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় নোমান আরো বলেন, সংগঠন শক্তিশালী হলেই দল শক্তিশালী হবে, আর দল শক্তিশালী হলেই, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে। দলকে শক্তিশালী করার মাধ্যমেই আমরা শহীদ জমির-ফরিদের ত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারব। শহীদ জমির-ফরিদের ত্যাগ কখনোই বৃথা যেতে পারে না।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি চৌধুরী, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল, নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সহ-সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আর.ইউ.চৌধুরী শাহীন, সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সদস্য সচিব ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী রাসেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবু টিংকু দাশ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম। উক্ত স্মরণ সভা থেকে শহীদ জমির ফরিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়।

সভায় ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ জমির-ফরিদকে হত্যা করার মাধ্যমে হত্যা করা হয়েছে অজস্র ছাত্রজনতার ভালোবাসা ও আদর্শকে। তাদের সাংগঠনিক মেধা ও কর্মকা-ই তাদেরকে চট্টলার ছাত্র জনতার নয়নমণি করে তুলেছিল।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, নগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাঈনুদ্দীন শহীদ, সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন সোহেল, আলী মর্তুজা খান, কেন্দ্রীয় সদস্য জায়েদ বিন রশিদ, শেখ রাসেল, জমির উদ্দিন নাহিদ, কোতোয়ালী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান রিপন, হালিশহর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক কবির হোসেন শাহীন, বাকলিয়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম মাহমুদ প্রমুখ।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print