ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লিবিয়ায় বানরের ইভটিজিং : সংঘর্ষে নিহত ২০

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

monkey-news
.

লিবিয়ায় একটি পোষা বানরের ইভটিজিংকে কেন্দ্র করে দুটি প্রতিদ্বন্দ্বী গোত্রের সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। খবর বিবিসি।

ঘটনাটি ঘটেছে লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সাভায়। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫০ জন।

খবরে বলা হয়, একটি পোষা বানর এক স্কুলছাত্রীর ওপর হামলা চালিয়ে তার মাথার ওড়না খুলে ফেলে এবং তাকে খামচি দেয়।

মেয়েটির পরিবার বানরটিকে শাস্তি দিতে চাইলে বানরের মালিকের পরিবারের সদস্যদের সাথে সংঘর্ষ হয়। এতে বানরসহ ঐ পরিবারের তিনজন মারা যায়।

এরপর আওলাদ সুলেইমান এবং গুয়েদাদফা গোত্রের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই লড়াইতে ট্যাংক, রকেট, মর্টার এবং অন্যান্য ভারি অস্ত্রশস্ত্র ব্যবহৃত হয়।

বানরের মালিক গুয়েদাদফা গোত্রের। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদাফিও এই গোত্রেরই সদস্য ছিলেন। এদের সঙ্গে দীর্ঘদিন ধরে আওলাদ সুলেইমান গোত্রের বিবাদ চলছে।

লিবিয়ার মানব পাচারকারী এবং অস্ত্র চোরাকারবারীরা সাভা শহরটিকে একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে।

কর্নেল গাদাফির মৃত্যুর পর থেকে লিবিয়ার আইনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে।

সর্বশেষ

যারা বাংলাদেশকে চায়নি তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে: মির্জা ফখরুল

পাঁচ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী দেশ গঠনে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে

মিরসরাইয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফটিকছড়িতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

হাটহাজারীতে ট্রাপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজানে বিএনপির চূড়ান্ত প্রার্থী গিয়াস কাদের চৌধুরী

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print