ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

5263
ছবি: প্রতিকী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ফৌজদার হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ইকবাল হোসেন রাসেল (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ২ জন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় আব্দুল্লাহর ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রাসেল ফৌজদার হাট বাংলাবাজার এলাকার জনৈক আবুল কাসেমের পুত্র বলে জানায় পুলিশ।

বার অাউলিয়া হাইওয়ে থানার এসআই মোতাহের হোসেন এঘটনা নিশ্চিত করলেও দুর্ঘটনার বিস্তারিত জানাতে পারেননি। তিনি বলেন, খবর পেয়ে আমরা এলাকায় এসেছি। কিভাবে দুর্ঘটনা ঘটেছে তার খোঁজ খবর নিচ্ছি।

এদিকে স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে সেইপ লাইনের একটি গাড়ি থেকে যাত্রী নামানোর সময় আব্দুল্লাহর ঘাটা এলাকায় দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয় সেইপ লাইনের গাড়িকে। এতে সেইফ লাইনের যাত্রী রাসেলসহ ৩ জন আহত হয়। তাদের হাসপাতালে নেয়ার পথে রাসেলের মৃত্যু হয়।

পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে। রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানায়।

 

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print