ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ডাচ রাষ্ট্রদূতের ব্যাগ উদ্ধার :চোর রুবেলসহ আটক ২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ambasador
.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অনুষ্ঠানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারির চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় মূল হোতা রুবেলকে আটক করেছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রদূতের ব্যাগ চুরির ঘটনায় যে যুবকের ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছিল সেই যুবকের নাম রুবেল। তাকে আজ আটক করা হয়েছে।

image-8663
.

মাশরুকুর রহমান জানান, চুরিকৃত ব্যাগটিতে থাকা মোবাইলফোন বসুন্ধরা সিটি মার্কেটের এক দোকানে বিক্রি করে রুবেল। পরে সেখান থেকে চুরির মোবাইল কেনায় দোকানের মালিককেও গ্রেফতার করা হয়েছে। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আলোকচিত্র প্রদর্শনী ‘ফ্রিডম’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারি। সেখানেই তার হাতব্যাগটি চুরি হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print