ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সালমান এর জন্য সম্পর্ক খারাপ হল শাহরুখের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

যশ রাজ ফিল্মস-এর সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক কি আর একদমই ভাল নেই? কোন ভাবে কি এর জন্য দায়ী যশ রাজ ফিল্মসের সঙ্গে সালমান খানের সৌহার্দ্য? নইলে, এত দিন পরে নতুন ছবির কাজে হাত দিলেন আদিত্য চোপড়া, আর সেই ছবি থেকে বাদ গেলেন শাহরুখ খান?

salman-shahrukh-200912130107151703
.

  যশ রাজ ফিল্মস-এর সঙ্গে শাহরুখ খানের সম্পর্ক কি আর একদমই ভাল নেই? কোন ভাবে কি এর জন্য দায়ী যশ রাজ ফিল্মসের সঙ্গে সালমান খানের সৌহার্দ্য? নইলে, এত দিন পরে নতুন ছবির কাজে হাত দিলেন আদিত্য চোপড়া, আর সেই ছবি থেকে বাদ গেলেন শাহরুখ খান?

এমনটা কিন্তু এর আগে হয়নি। অন্তত, আদিত্য চোপড়ার ছবির ক্ষেত্রে তো নয়ই! সেই ১৯৯৫ সাল থেকে ২০০৮- সাকুল্যে তিনটি ছবি পরিচালনা করেছেন আদিত্য, আর সবকটাতেই নায়ক ছিলেন শাহরুখ খান।

নিজেই এক সময়ে স্বীকার করেছেন, শাহরুখ না কি তার ‘লাকি চার্ম’! শাহরুখ খান ছিলেন বলেই না কি বক্স অফিসে ঝড় তুলেছিল ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘মহব্বতেঁ’। আগের দুটোর মতো না হলেও নয় নয় করে খারাপ ব্যবসা দেয়নি ‘রব নে বনা দি জোড়ি’! এমনকী, প্রয়াত যশ চোপড়াও তার ম্যাগনাম ওপাস শেষ ছবি ‘জব তক হ্যায় জান’-এর নায়ক হিসেবে বেছে নিয়েছিলেন শাহরুখকেই! তাহলে কী এমন হল যে, এবার ভেঙে গেল সেই জোড়ি?

২০১৬ সালে ঈদে এক সঙ্গে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘রইস’, আর অন্য দিকে যশ রাজ ব্যানারে সালমান খানের ‘সুলতান’! আর, আদিত্য ঠিক করেছেন, কোন মতেই ‘সুলতান’-এর মুক্তির দিন পিছিয়ে দেবেন না! ‘রইস’ দল অনুরোধ করলেও সে ব্যাপারে কিছু ভাবতে নারাজ তিনি! আর সেই জায়গা থেকে সম্পর্ক শীতল হতে শুরু করেছে শাহরুখ-আদিত্যর।

আসলে, ২০১২ সালে সালমানের যশ রাজ ফিল্মসে ঢোকার পর থেকেই বদলে গিয়েছে অনেক কিছু। যশ রাজ ব্যানারে সালমান খানের ছবি যে তুমুল লাভের অঙ্ক তুলেছে বক্স অফিসে, তেমনটা শাহরুখের ক্ষেত্রে অনেক দিন হয়নি। ভাল ব্যবসা না হওয়ায় ‘রব নে বনা দি জোড়ি’ আর ‘জব তক হ্যায় জান’- দুটো ছবিই সমালোচিত হয়েছে! কেন প্রযোজক বার বার এমন ক্ষতির ঝুঁকি নিতে চাইবেন?

শাহরুখ নিজে অবশ্য কোনও রকম মনোমালিন্যের কথা স্বীকার করছেন না। মুখে কিছু বলছেন না আদিত্যও। যদিও আদিত্যর নতুন ছবি ‘বেফিকর’-এর নায়ক হওয়ার প্রস্তাব চলে গিয়েছে রণবীর সিংহর কাছে। রণবীর সেটা লুফেও নিয়েছেন।

এদিকে আদিত্য বলছেন, শাহরুখকে এই ছবিতে অতিথি অভিনেতার ভূমিকায় দেখা গেলেও দেখা যেতে পারে! সাকুল্যে হয়তো মিনিট দুয়েক ছবিতে মুখ দেখাবেন বাদশা!

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print