ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবিতে ভর্তিচ্ছু উপজাতি শিক্ষার্থীকে অপহরণ করেছে ছাত্রলীগ কর্মীরা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

image-3776

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে আসা  এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে  অপহরণ করে নিয়ে ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন বিজয় গ্রুপের কর্মীরা। অপহৃত ওই শিক্ষার্থীর নাম জনি মং মারমা। সে কলা ও মানব বিদ্যা অনুষদের অধীন বি ইউনিটের কোটার মৌখিক পরীক্ষা  দিতে এসেছিল বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

তাকে অপহরণের বিষয় টি স্বীকার করে কলা ও মানববিদ্যা  অনুষদের ডিন প্রফেসর ড সেকান্দর চৌধুরী বলেন, বৃহস্পতিবার বি ২-৮ ইউনিটের কোটার ভাইভা চলাকালীন বেলা ১২ টার দিকে কিছু শিক্ষার্থী তাকে লেকচার গ্যালারী থেকে তুলে নিয়ে যায়। বিষয়টি জানার পর আমরা আজকের কোটার ফলাফল স্থগিত করেছি।

তিনি আরো জানান, বিষয়টি জানার পর আমি প্রক্টোরিয়াল বডির সদস্যদের অবহিত করেছি। তাছাড়া ওই শিক্ষার্থীর কাগজ পত্র তার সহপাঠীরা জমা দিয়ে গেছে।  উদ্ধারের পর তার মৌখিক পরীক্ষা পুনরায় নেয়া হবে।

জানা গেছে, ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন বিজয় গ্রুপের কর্মীরা ক্যাম্পাসে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরী রাজনীতিক অনুসারী হিসেবে পরিচিত। এ ব্যাপারে জানতে কয়েকবার ফোন করেও সুজনকে  পাওয়া যায় নি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী  প্রক্টর হেলাল উদ্দিন চৌধুরী বলেন, অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ কে জানানো হয়েছে। তাকে উদ্ধারে অভিযান চলছে।

সর্বশেষ

বাঙালি সংস্কৃতি ধারণের তাগিদ এম এ মালেকের

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী আটক

সাতকানিয়ায় কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে মামলা

ইঁদুরের বিষ্ঠার ওপর খাদ্যদ্রব্য রেখে ৮০ হাজার টাকা জরিমানা গুনলো হাসান বেকারী

বাড্ডায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

জামায়াত নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলন স্থগিত

শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print