ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিলেটে কয়েক ঘণ্টার ব্যবধানে ৭ দফা ভূমিকম্প, জনমনে আতঙ্ক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দফায় দফায় কেঁপে উঠছে উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেট। আজ শনিবার (২৯ মে) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অন্তত ৭ বার ভূকম্পন অনুভূত হয়েছে। ভুমিকম্পের কারণে সিলেট নগরে আতঙ্ক দেখা দিয়েছে। ভুমিকম্পের সময় প্রতিবারই সিলেটের মানুষ বহুতল ভবন ছেড়ে রাস্তায় চলে আসেন।

আজ শনিবার সকাল ১০টা ৩২ মিনিটে, ১০টা ৪৭ মিনিটে, বেলা ১১টা ৩০ মিনিটে ও ১টা ৩৪ মিনিটে এবং দুপুর ২টার পর এসব ভূমিকম্প অনুভূত হয়।

তবে এসব ভূমিকম্পনে প্রাথমিকভাবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার।

সিলেটে আবহাওয়া ও ভুমিকম্প অফিসের উচ্চ পর্যবেক্ষক মাহমুদুল হাসান সোহেল জানিয়েছেন- সিলেটের এই ভুমিকম্পের উৎপত্তিস্থল সিলেটেই। তৃতীয় দফা ভুমিকম্পে সর্বোচ্চ ৪ দশমিক ১ মাত্রার ভু-কম্পন অনুভূত হয়েছে।

এর আগে সিলেট আবহাওয়া ও ভূমিকম্প অফিসের উচ্চ পর্যবেক্ষক মাহমুদুল হাসান সোহেল গণমাধ্যমকে জানান, সিলেটে ৪ দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা সব ডাটা ঢাকায় পাঠিয়েছি। তারা বিষয়টি বিশ্লেষণ করে জানাবেন।

গত ২৮ এপ্রিল রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print