ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মারা গেলেন কারাবন্দি জাপা নেতা ও সাবেক এমপি এমএ হান্নান

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মানবতাবিরোধী অপরাধের দায়ে কারাবন্দি ময়মনসিংহ-৭ (ত্রিশাল) সংসদীয় আসনের জাতীয় পার্টির সাবেক এমপি এমএ হান্নান (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তার মৃত্যু হয়।

ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৫ সালের ১৯ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হান্নানের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হান্নান ও তার ছেলেসহ মোট ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলায় ওই বছরের ১০ অক্টোবর হান্নান ও তার ছেলে ডা. রফিক সাজ্জাদকে ঢাকার গুলশান থেকে গ্রেফতার করা হয়।

এরপর থেকে কারাগারে ছিলেন সাবেক এ সংসদ সদস্য। অসুস্থ হয়ে পড়লে তাকে বিএসএমইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশাল নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির প্রার্থী হান্নানের বিপক্ষে আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। সেই নির্বাচনে হান্নান মহাজোটের প্রার্থী হয়ে এমপি হয়েছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print