ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিডিডিএস’র সম্পাদক জাহেদুল আলমের ইন্তেকাল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

cdds-news-03-12-2016
জাহেদুল আলম চৌধুরী।

চট্টগ্রাম মহানগরীর বাদুরতলাস্থ “চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন (সিডিডিএস)” এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ জাহেদুল আলম চৌধুরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে… রাজিউন)

সিডিডিএস’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ ডিসেম্বর  দিবাগত রাত তিনটায় গুরুতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর।

তিনি এক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বাদে জোহর বাদুরতলা কাপাসগোলা জামতলা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন (সিডিডিএস) এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহেদুল আলম চৌধুরীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা সাংবাদিক মোহাম্মদ জামাল উদ্দিন, মুরাদপুর সরকারি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আবদুস সামাদ, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, সমাজসেবী মো. ইউসুফ মেম্বার, ডা. মোহাম্মদ আবদুল গফুর, এ কে এম আবু ইউসুফ, জিয়াউর রহমান, মোহাম্মদ আশিক, সমীর কান্তি দাশ, ডা. বরুণ কুমার আচার্য বলাই, মোহাম্মদ সোহেল তাজ প্রমুখ এক যুক্ত বিবৃতিতে প্রতিবন্ধীদের অকৃত্রিম বন্ধু ও প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন জাহেদুল আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, জাহেদুল আলম চৌধুরীর অকাল মৃত্যুতে চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশে অধিকারবঞ্চিত প্রতিবন্ধীদের একজন যোগ্য নেতৃত্বকে হারাল।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print