ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ডাকাত পিষে মারার কথা বলে ফেঁসে গেলেন এসপি, ক্ষমা চেয়ে রক্ষা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

yzm_123939
.

ডাকাতকে ধরে পিষে মারার নির্দেশ দিয়ে ফেঁসে গেলেন  পুলিশের এক এসপি। অবশেষে আদালতে হাজির হয়ে নি:শর্ত  ক্ষমা চেয়ে পার পেলেন চাঁপাইনবাবগঞ্জের এ পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম।

রবিবার দুপুরে ‘ডাকাত হাতেনাতে পেলে পিষে মেরে ফেলুন’, এমন বক্তব্যের জন্য আদালতে নিঃশর্ত ক্ষমা চান এসপি মোজাহিদুল।
তার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, ‘এসপি মোজাহিদুল ইসলাম তার বক্তব্যের জন্য অনুতপ্ত। তিনি এ বিষয়ে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছেন।’
পরে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসপিকে সতর্ক করে দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে দেন।
এর আগে সকালে এই বক্তব্যের ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হন এসপি টি এম মোজাহিদুল ইসলাম। তার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আদালতকে বলেন, ‘ডাকাতকে হাতে পেলে পিষে মেরে ফেলুন- এমন বক্তব্যের জন্য আমরা নিঃশর্ত ক্ষমা চাইব।’
গত ২৭ নভেম্বর সংবিধান ও আইনবহির্ভূত উসকানিমূলক বক্তব্যের ব্যাখ্যা দিতে মুজাহিদুল ইসলামকে তলব করেন হাইকোর্ট। একইসঙ্গে সংবিধান ও আইনবহির্ভূতভাবে নিজের হাতে আইন তুলে নিয়ে ও সংশ্লিষ্ট এলাকার জনগণকে আইন হাতে তুলে নিতে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।
গত ২৬ নভেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ‘ডাকাত হাতেনাতে পেলে পিষে মেরে ফেলুন’ প্রতিবেদনটি নজরে নিয়ে আদালত এই আদেশ দেন। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী আশরাফুজ্জামান।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম বলেছেন, ডাকাত যদি হাতেনাতে পান, তো জলজ্যান্ত ওটাকে পিষে মেরে ফেলুন। একটা মার্ডার কেস নেব, এটা সত্য কথা এবং এক মাসের মধ্যে ফাইনাল রিপোর্ট দিয়ে চলে আসব। গ্যারান্টি আমার। আমি যদি গ্যারান্টার হই, তবে আপনাদের কোনো ভয় আছে? যদি ডাকাত হাতেনাতে ধরতে পারেন, এলাকার লোকজনকে মাইকে ডেকে এনে ওকে পিষে মেরে ফেলেন।’

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print