ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে শীপ ইয়ার্ডে লোহার প্লেট চাপা পড়ে শ্রমিক নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

15350471_1760298034235708_2842878114258306685_n
.

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসূল সমুদ্র উপকূলে শিপ ব্রেকিং ইর্য়াডে কর্মরতবস্থায় লোহার প্লেট চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।

আজ রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে আরেফিন এন্টারপ্রাইজ নামে শিপ ইয়ার্ডে এ দুঘটনা ঘটেছে। নিহত শ্রমিকের নাম সৈয়দ শাহজাহান (২৮)। তিনি স্থানীয় ছাতি কোমপানির বাড়ির মৃত নুরুল আলমের পুত্র।

সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার এএসআই মো. রাজিব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেন নি। তিনি বলেন, শিপ ইর্য়াডে দুর্ঘটনায় একজন শ্রমিক মারা যাওয়ার খবর পেয়ে এসআই জয়নালের নেতৃত্ব পুলিশ ঘটনাস্থলে গেলেও এখনো থানায় আসেনি নি।

স্থানীয় সুত্রে জানাগেছে, ব্যবসায়ি মো. কামাল উদ্দিনের মালিকানাধীন শীপ ইয়ার্ড আরেফিন এন্টারপ্রাইজের কাজ করার সময় বিকালে একটি বড় লোহার প্লেটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। কাটিং হেলপার সৈয়দ শাহজাহান। তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে জানতে আরেফিন এন্টারপ্রাইজের ম্যানেজার হাসানকে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print