ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবি’র ডেপুটি রেজিস্ট্রারকে পিটিয়েছে ছাত্রলীগ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

cu
.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডিন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মোঃ দেলেয়ার হোসেনকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। মারধোরে অংশ নেয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী হিসেবে ক্যম্পাসে পরিচিত। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে বি ইউনিটের কোটায় মৌখিক পরিক্ষা দিতে আসায় জনি র্মং মারমাকে তুলে নিয়ে যায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ (সোমবার) জনিং মং মারমার মৌখিক পরীক্ষা নেওয়ার সময় নির্ধারণ করে। সকালে জনি মং মারমা মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসলে ছাত্রলীগের কর্মীরা কোটায় অনিয়ম হচ্ছে এমন দাবি তুলে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অফিসে গিয়ে তালা লাগিয়ে দেয় এবং ডিন ডেপুটি রেজিস্ট্রারকে বেধড়ক মারধোর করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর আলী আজগর জানান, বিষয়টি শুনেছি এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন বলেন, ভর্তিতে অনিয়ম হওয়ায় শিক্ষার্থীরা অবরোধ করেন। এতে ছাত্রলীগের কোন সর্ম্পক নেই।

এদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে মারধোরের ঘটনায় আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিবিদ্যালয় অফিসার্স সমিতি।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print