ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙ্গুনিয়ায় যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার, হত্যা মামলা দায়ের

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  নিহত এনাম হোসেন ওরফে কালু চোরার (৩৮)র পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় হাজারীখীল আহমদ ছফা মেম্বার সড়কের ওপর পড়ে থাকা অবস্থায় রাঙ্গুনিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।  তবে কে বা কারা কালুকে হত্যা করেছে সে ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন সড়কে লাশটি দেখতে পেয়ে খবর দেয়। লাশের মুখ থেঁতলানো ও মাথার পেছনে জখম দেখা গেছে।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, ওই ব্যক্তি কীভাবে মারা গেলেন, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এ ঘটনায় থানায় অজ্ঞাত পরিচয়ের আসামি করে থানায় নিয়মিত হত্যা মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বিকেলে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print