ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিয়ের ৫ দিনের মাথায় স্বামীকে অচেতন করে নববধূ উধাও

,

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

শারমিন আক্তার

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে বিয়ের পাঁচ দিনের মাথায় এক নববধূ উধাও হয়ে গেছে। গতকাল বুধবার (১৩ অক্টোবর) বিকেলে কনের পরিবার চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা বানসা গ্রামের সফি উল্যা বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (৮ অক্টোবর) পারিবারিক ভাবে উপজেলার বানসা গ্রামের সফি উল্যা বেপারী বাড়ির আবদুল জলিলের মেয়ে শারমিন আক্তারের (২১) সাথে একই উপজেলার সাজ্জাত হোসেনের (৩০) বিয়ে হয়। গত মঙ্গলবার (১২ অক্টোবর) সাজ্জাত তার স্ত্রী শারমিনকে নিয়ে শশুর বাড়িতে বেড়াতে যায়। সেখানে স্ত্রী শারমিন আক্তার রাতে সাজ্জাতকে চেতনানাশক ঔষুধ খাইয়ে দিয়ে পরিবারের সদস্যদের অগোচরে উধাও হয়ে যায়। এ সময় শারমিন ১০ভরি স্বর্ণাংলকার, ৫০হাজার টাকা এবং বিদেশি ১৫ হাজার রিয়াল সহ মোট ১০লাখ ৮০হাজার টাকার মালামাল সাথে নিয়ে যায় বলে থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর মা জানান, তিনি বুধবার সকালে সংবাদ পেয়ে সাজ্জাতের শশুর বাড়িতে গিয়ে তার ছেলেকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। পরে সাজ্জাতকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে শারমিনের বাবা আবদুল জলিলের মুঠোফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি। তার বড় মেয়ে রুমি ফোন রিসিভ করে শারমিন পালিয়ে যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, কোথায় বা কার সাথে পালিয়ে গেছে তা আমাদের জানা নেই।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print