ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাংলাদেশের মন্দিরে হামলায় ভারতীয় গোয়েন্দা বাহিনী জড়িত-ডা. জাফরুল্লাহ 

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী জেলা প্রতিনিধি:
বাংলাদেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনায় ভারতীয় গোয়েন্দা বাহিনী জড়িত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রবিবার (১৭ অক্টোবর)  নোয়াখালীর চৌমুহনী বাজারে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দোকানপাট, একাধিক মন্দিরে হামলা-ভাঙচুরে ঘটনায় বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাফরুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমি উপদেশ দেই আপনার পদত্যাগ করা উচিৎ। যদিও দোষটা আপনার না। কারণ আপনার কথা আপনার বাহিনী শোনেন নাই। আপনাকে মিস গাইড করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মতো এমন একজন ভালো মানুষকে তার গোয়েন্দা বাহিনী বোকা বানিয়ে দিয়েছে। কারণ তিনি নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলনকারী মৌলভী সাহেবেদের সঙ্গে একাধিকবার দেখা করেছেন। এটা ভারতীয় গোয়েন্দা বাহিনী পছন্দ করে নাই।

তিনি আরো বলেন, আপনারা একত্রিত হয়ে পরিস্থিতিটাকে মোকাবেলা করেছেন। আমি দুটো মন্দির দেখেছি, এদের বাড়িঘর দেখেছি এবং আপনাদের কথা শুনেছি। যেসকল মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারকে তার ক্ষতিপূরণ দিতে হবে। কোনো দেরি না, কালকে থেকেই দেয়া শুরু করতে হবে। দ্বিতীয়ত আমরা মসজিদ-মন্দির পুলিশ পাহারা দিয়ে রাখব না, অন্তর দিয়ে পাহারা দিয়ে রাখব। আজকে বিষয়গুলো সবার দেখা উচিৎ এবং সবাই মিলে আমার অপর ভাই-বোনদের রক্ষা করব।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ৬৯’ শহীদ আসাদের ছোট ভাই ডা. নুরুজ্জামান, হাবিবুর রহমান বিজু, ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমুখ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print