ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সংঘর্ষে লিপ্ত চবি’র ৬ ছাত্রলীগ নেতা স্থায়ী বহিস্কার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

download
.

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বহির্ভত কাজে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ছয় ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে স্থায়ী বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আজ রবিবার কেন্দ্র্র্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

15435853_1224446200968475_1196334243_n
.

বহিস্কৃত ছয় ছাত্রলীগ নেতারা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রাকিব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান মিয়া, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান এবং দুই সদস্য সাইদুল ইসলাম সাইদ ও আরিফুল হক অপু।

জানা গেছে বহিস্কৃত সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী হিসেবে ক্যম্পাসে পরিচিত। কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম এর সত্যতা স্বীকার করে পাঠক নিউজকে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বহিস্কৃত ছাত্রলীগ নেতা আরিফুল হক অপু অভিযোগ করে জানান, আমার বড় ভাই বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি তায়েফুল হক তপুকে মারধোরের দিন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাসে তো আমি যায়নি বরং বিশ্ববিদ্যালয়ের আশে-পাশেও ছিলাম না। আমি বড় তপুকে নিয়ে বিভিন্ন হাসপাতাল ও বাসায় ছিলাম। তা হলে যেখানে আমার কোন ছোঁয়া ছিলোনা সেখানে আমাকে কেন বহিস্কার করা হলো সেটা আমি জানিনা।

কেন্দ্রীয় ছাত্রলীগে এভাবে বিচার করে আমার সাথে খুবই অমানবিক আচর করেছে। তিনি বলেন, আমি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে কথা বলবো। একজন নির্দোষ ব্যক্তিকে কেন তারা অপরাধী বানালো।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print