ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সুদানে অভ্যুত্থান, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সুদানের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে সোমবার দেশটির ক্ষমতা দখল এবং প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়েছে।

এদিকে, অভ্যুত্থান বিরোধী হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিয়েছে।

সুদানের ডক্টরস কমিটি জানায়, নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে তিনজন বিক্ষোভকারী নিহত হয়েছে এবং ৮০ জনের বেশি আহত হয়েছে।

দেশটির অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভোরে গ্রেপ্তারের পর হাজার হাজার মানুষ রাজধানী খার্তুমে রাস্তায় নেমে বিক্ষোভ করে। নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করলে তারা রাস্তা অবরোধ করে এবং টায়ারে আগুন দেয়।

সামরিক বাহিনীর মাধ্যমে দেশটিতে অভ্যুত্থান সুদানের জন্য এক বড় ধাক্কা। বছর দুয়েক আগে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর-আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

গত মাসে ওমর-আল-বশিরের সমর্থকরা অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর থেকেই দেশটিতে বেসামরিক ও সামরিক নেতাদের মধ্যে উত্তেজনা শুরু হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print