ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বন্ধুকে বিয়ে করে রাজত্ব হারালেন রাজকুমারী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সহপাঠীর সঙ্গে প্রেম করলেও বিয়ের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল রাজকুমারী মাকোর জন্য। কিন্তু রাজপ্রসাদের জৌলুস জীবনযাপন ছেড়ে সাধারণ ঘরের ছেলেকেই বিয়ে করলেন তিনি।

অবশেষে জাপানের রাজকুমারীর বিয়ে নিয়ে চলা কয়েক বছরের বিতর্কের অবসান হলো। বিয়ের পিঁড়িতে বসলেন রাজকুমারী মাকো ও সাধারণ পরিবারে জন্ম নেওয়া তার সহপাঠী ও দীর্ঘদিনের বন্ধু কেই কোমুরো। স্থানীয় সময় মঙ্গলবার ( ২৬ অক্টোবর) তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের সঙ্গে সঙ্গে প্রিন্সেস মাকো বঞ্চিত হলেন রাজকীয় সব অধিকার থেকে। খবর বিবিসির।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, প্রিন্সেস মাকো বিয়ের রেজিস্ট্রি করার জন্য তার টোকিওর বাড়ি থেকে বের হন স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টার দিকে।

নিয়ম অনুযায়ী, জাপানি রাজবংশের বাইরে সাধারণ পরিবারের কাউকে বিয়ে করলে রাজপুত্র কিংবা রাজকুমারীকে রাজকীয় পদমর্যাদা হারাতে হয় এবং রাজপ্রাসাদের সবকিছু থেকে বঞ্চিত হন।

নব দম্পতি একটি সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে যেখানে তারা একটি সংক্ষিপ্ত উদ্বোধনী বিবৃতি দেবেন এবং আগে থেকে জমা দেওয়া পাঁচটি নির্বাচিত প্রশ্নের লিখিত উত্তর দেবেন। জাপানের রাজপ্রাসাদের ইম্পেরিয়াল হাউজহোল্ড এজেন্সি জানিয়েছে, এ কারণে প্রিন্সেস মাকোর মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print