ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নুরুল হক নুরের নতুন রাজনৈতিক দল ‘গণ অধিকার পরিষদ’

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। এর নাম রাখা হয়েছে ‘গণ অধিকার পরিষদ’।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনে দলটির কার্যালয়ে এ নাম ঘোষণা করেন নুরুল হক নুর। এর স্লোগান হচ্ছে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’। দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে।

‘গণ অধিকার পরিষদ’ এর মূলনীতি চরটি। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। এগুলোর ওপর ভিত্তি করে রাজনৈতিক কাজ পরিচালিত হবে দলটির। মূলনীতি ও দলের উদ্দেশ্য এবং ২১ দফা পড়ে শুনান সংগঠনটির আরেক নেতা রাশেদ খান।

এর আগে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে দলটির নেতাদের উত্থান ঘটে। এসময় তারা গড়ে তুলেন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠন। এরপর বিভিন্ন দাবিতে আন্দোলন সংগ্রাম করে দলটির নেতারা।

গতবছর নতুন রাজনৈতিক দল করার ঘোষণা দেন নুরুল হক নুর। এজন্য গঠন করেন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদসহ বেশ কয়েকটি অঙ্গ সংগঠন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print