ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামের বাকলিয়ায় ৪০ কোটি টাকা ব্যয়ে সফটওয়্যার পার্ক হবে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় শীঘ্রই একটি সফটওয়্যার টেকনোলজি পার্কের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে তথ্য ও প্রযুক্তি বিভাগের লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।

তিনি বলেন, চট্টগ্রামে বীর সন্তানেরা যেমন দেশের প্রয়োজনে বরাবরই আন্দোলন,ত্যাগ ও সফলতার স্বক্ষর রেখেছেন তেমনি দেশে সেরা ফ্রিল্যান্সরও তৈরী করবে। ডিজিটাল বাংলাদেশের সফল যোদ্ধাও তৈরী হবে এই চট্টগ্রাম থেকে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে প্রযুক্তি ও প্রগতির অন্যতম উদাহরণ।

চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিনের সভাপতিত্বে মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: রুহুল আমি, কম্পিউটার কাউন্সিলেল নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, আয়েশা ওয়াসিফা খানম এমপি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দিন বলেন, জননেন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সময় ও যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। জনগণের নিকট দ্রুত সেবা পৌঁছে দিতে সেবাধর্মী সকল প্রতিষ্ঠানকে ডিজিটালের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন, আমরা চট্টগ্রাম নগরীকে স্মার্ট সিটিতে পরিণত করতে ৪১টি ওয়ার্ডে ডিজিটাল সেন্টার চালু করছি।বাকলিয়ার ডিজিটাল টেকনোলজি পার্ক নগরীতে স্মার্ট সিটি প্রকল্পের অর্ন্তভুক্ত করা হয়েছে যা আমাদের জন্য গর্বের। আগামী ২০২১ সালের মধ্যেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো।

চট্টগ্রামের আইটি পার্ক স্থাপনে প্রাথমিক পর্যায়ে ৪০ কোটি টাকা ব্যয়ে হবে জানিয়ে মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে আরও ৩০০ কোটি টাকা ব্যয়ে আগামী পাঁচ বছরের মধ্যে আইটি পার্ক স্থাপন করা হবে।’

তিনি বলেন, আইটি পার্ক স্থাপন শেষ হলে আগামী পাঁচ বছরের মধ্যে চট্টগ্রামের ৫০ হাজার তরুণের কর্মসংস্থান হবে।

মন্ত্রী আশা করেন আইটি পার্ক বাস্তবায়ন হলে বিশ্বের নাম্বার ওয়ান আউট সোর্সিংয়ের শহর ভারতের ব্যাঙ্গালোরের মতো হবে চট্টগ্রামও।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print