ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডের ১০৮জন ইউপি সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ১০৮ জন সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে সীতাকুণ্ড উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত শপথ গ্রহণ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।

এসময় সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নের পুরুষ সদস্য ৮১ এবং সংরক্ষিত নারী আসনে ২৭ জন মহিলা শপথ গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম নিজামী, রেজাউল করিম বাহার, শওকত আলী, মোরশেদ হোসেন চৌধুরী, মনির আহমেদ, নাজীম উদ্দিন, সালাউদ্দিন আজিজ, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, রির্টারিং অফিসার, কৃষিবিদ মোঃ হাবিবউল্লাহ। ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনাইছড়ি ৮নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইয়াকুব। এর আগে গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যানদের শপথ গ্রহণ হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print