ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফাঁসির আসামি প্রদীপ ও লিয়াকত এখন চট্টগ্রাম কারাগারে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও এসআই লিয়াকতকে কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

আজ শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে তারা চট্টগ্রাম কারাগারে পৌঁছান। তাদের চট্টগ্রাম কারাগারের ৩২ নম্বর সেলে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম।তিনি পাঠক ডট নিউজকে জানান, আজ দুপুরে প্রদীপ কুমার দাশ ও এসআই লিয়াকতকে আমাদের কারাগারে আনা হয়েছে। তাদের কারাগারের ৩২ নম্বর সেলে রাখা হয়েছে।

এদিকে কক্সবাজার জেল সুপার নেছারুল আলম পাঠক ডট নিউজকে জানিয়েছেন, শনিবার সকাল ৯ টার প্রিজন ভ্যান সহকারে বিশেষ নিরাপত্তা সহকারে মৃত্যুদন্ডপ্রাপ্ত বরখাস্ত ওসি প্রদীপ এবং ইন্সপেক্টর লিয়াকতকে চট্টগ্রাম কারাগারে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এখানে তাদেন রাখতে আমাদের আইনী কোন সমস্যা ছিলনা। তবে বিভিন্ন দিক বিবেচনা করে তাদের চট্টগাম কারাগারে পাঠানোর নির্দেশ পেয়ে আমরা তা পালন করেছি। শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে তারা চট্টগ্রাম কারাগারে পৌঁছান প্রদীপ ও লিয়াকতকে বহনকারী গাড়ি।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রায়ে গত ৩১ জানুয়ারী কক্সবাজারের একটি আদালত প্রদীপ কুমার দাশ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print