ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দুদকের মামলায় মুফতি ইজহারকে দুই বছরের কারাদণ্ড

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মুফতি ইজহারুল ইসলামকে গ্রেফতারের ফাইল ছবি।

সম্পদের হিসেবে না দেয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা এক মামলায় হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রবিবার (২০ মার্চ) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন।

দন্ডিত হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চট্টগ্রামের লালখান বাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ। আজ তার উপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করে।

রায়ের বিষয়টি নি শ্চিত করে দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমদ লাভলু বলেন, সম্পদের হিসেব না দেয়া মামলায় দোষী সাব্যস্ত হওয়া মুফতি ইজাহারুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

দুদক সূত্রে জানা গেছে, ‘দুদক ২০১৩ সালের ৪ জুলাই মুফতি ইজাহারুল ইসলামের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে নোটিশ পাঠায়। তিনি সম্পদের হিসাব না দেওয়ায় দুদক চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক সিরাজুল হক বাদী হয়ে একই বছরের ১৭ সেপ্টেম্বর মুফতি ইজহারুলের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করেন। ২০১৪ সালের ২১ এপ্রিল দুদক এ মামলায় অভিযোগপত্র দাখিল করে। ২৮ এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করে মুফতি ইজহারুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print