ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ছাত্রলীগ সভাপতির কক্ষ থেকে বিপুল অস্ত্র উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রাবাসের কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির রুম থেকে বিপুল পরিমাণ দেশি -বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশের বিশেষ টিম।

পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধায়নে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুন্সীগঞ্জ সার্কেল মো. সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (সদর/ক্রাইম) আসাদুজ্জামানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম সংবাদ সম্মেলন করে জানান, সরকারি হরগঙ্গা কলেজের জিয়া হলের ২০৫নং রুম থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি কাঠের বাটযুক্ত পাইপ গান, ১টি থ্রি নট থ্রি রাইফেলের ড্যাম, ১টি এয়ারগান, ৩টি ম্যাগাজিন, ৮৯ রাউন্ড পিস্তলের গুলি, ৩ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ, পাইপগান তৈরির বিভিন্ন অংশ, ২টি চাইনিজ কুড়াল, ৫টি বড় রামদা, ৩টি কাবার যুক্ত রামদা, ২টি ছোট চাকু এবং ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সরকারি হরগঙ্গা কলেজের জিয়া হলের ২০৫নং রুমটি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবির আহম্মেদের। ৪০৮নং রুমটি তালাবদ্ধভাবে পাওয়া যায়। নিবির আহম্মেদ কলেজের ভিতরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করত।

তিনি বলেন, একটি মাদক মামলা ও অস্ত্র আইনে মামলা হওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print