ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মাদক মামলায় ব্যতিক্রমী রায় দিলেন আদালত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় এক আসামিকে ব্যতিক্রমী রায় দিয়েছেন আদালত। রায়ে আসামীকে একমাসের জন্য মাদক সচেতনতা বিষয়ক প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকার শাস্তি দিয়েছেন।

আজ রবিবার (১০ এপ্রিল) অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী দেলোয়ার হোসেন এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তি রানীশংকৈল উপজেলার রাউৎনগর গ্রামের মন্তাজ আলীর ছেলে আব্দুল্লাহ (৫২)। তিনি ২০১৫ সালের একটি ও ২০১৬ সালের দুটি মাদক মামলার আসামি।

জোনা গেছে, রায়ের দিন রবিবার (১০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন আব্দুল্লাহ। প্ল্যাকার্ডে লেখা আছে ‘মাদক ব্যবসার জন্য আমি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী। মাদক দেশ ও দশের শত্রু। মাদক পরিহার করুন’।

রায়ে বলা হয়েছে, আসামি আব্দুল্লাহ জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের সামনে ১০ এপ্রিল থেকে আগামী একমাস প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মাদক সচেতনতার পাঠ্যসহ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকবেন।

আসামিপক্ষের আইনজীবী জাকির জানান, আসামি তার এই কাজে অনুতপ্ত এবং পরিবারে তিনিই একমাত্র কর্মক্ষম ব্যক্তি। তাই সামগ্রিক বিবেচনায় বিচারক এ রায় দিয়েছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print