ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জেলা পরিষদ নির্বাচনে সীতাকুণ্ড বিজয়ী হলেন দিলসাদ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড:

.

প্রথমবারের মতো অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ২নং সাধারণ ওয়ার্ড (সীতাকুণ্ড উপজেলা এবং আংশিক মীরসরাই) নির্বাচনে সদস্য পদে আ ম ম দিলসাদ ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ম ম দিলশাদ (হাতি মার্কা) পেয়েছেন ৯৫ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবলু (তালা চাবি মার্কা) পেয়েছেন ৮৫ ভোট।

নির্বাচন কমিশনার পরান্টু চাকমা আ ম ম দিলসাদ এর বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সকাল ১০ টায় অনুষ্ঠিত একটানা দুপুর ২ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ২নং সাধারণ ওয়ার্ডে (সীতাকুণ্ড) সীমানা নির্ধারণ করা হয় সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর, বারৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারী, সলিমপুর ইউনিয়ন, সীতাকুণ্ড পৌরসভা ও মিরসরাইয়ের মায়ানি,হাইতকান্দি, শাহেরখালি ও ওয়াহেদপুর ৪টি ইউনিয়ন পরিষদ। এ ১৪টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৮৫ জন। তারমধ্যে পুরুষ ভোটার ১৪২ জন, মহিলা ভোটার ৪৩ জন।

নির্বাচন কমিশনার পরান্টু চাকমা বলেন, কোন প্রকার সহিংস ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print