ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে রেলের টিকেট কালোবাজারি: আরএনবির ২ সদস্য গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় গ্রেপ্তার হয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ২ সদস্য। র‌্যাব -৭ এর একটি টিম তাদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- স্টেশনে দায়িত্বরত হাবিলদার মো. রবিউল ইসলাম ও সিপাহি মো. ইমরান।

আজ সোমবার (৪ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ।তিনি বলেন, চট্টগ্রাম রেল স্টেশনে টিকেট কালোবাজারির সময় দুই জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের র‌্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আটকদের কাছ থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা ট্রেনের নয়টি টিকিট পাওয়া গেছে। এসব টিকিট তারা বেশি দামে কালোবাজারে বিক্রি করার জন্য চেষ্টা করছিলো।

চট্টগ্রামে আরএনবির সহকারী কমান্ড্যান্ট সত্যজিত দাশ বলেন, র‌্যাবের হাতে আটক দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print