ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবিতে ছাত্রলীগ ও ছাত্রদলে দুই নেতা বহিস্কার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বহিস্কৃত দুই ছাত্র।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন এ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করা বক্সার মোনায়েবুর রহমান খানকে হলের কক্ষে আটকে রেখে মারধরের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন কম্পিউটার সাইন্স বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন উজ্জ্বল এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল করিম নিপুন।

বুধবার বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ আলী আজগর চৌধুরী সাংবাদিকদের বলেন, ফিজিক্যাল এডুকেশন এ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী মোনায়েবকে মারধরের ঘটনার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয় এবং প্রক্টরিয়াল বডির সুপারিশক্রমে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে এবং ০৮ জানুয়ারি প্রক্টর কার্যালয়ে শোকজ করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে মোনায়েবুর রহমান খান নিজ বিভাগের কাজ শেষ করে বন্ধুর সাথে দেখার জন্য এফ রহমান হলে গেলে সেখানে ছাত্রদল নেতা সালাহ উদ্দিন উজ্জ্বল ও তার অনুসারীরা হলের ২১২ নং কক্ষে আটকে রেখে তাকে মারধর করে ।

ঘটনাসুত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ছাত্রদলের ওই নেতা মোনায়েব এর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল এবং চাঁদা না দেওয়ার জেরে এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে মোনায়বের পরিবার।

সিফাত/এসআইএস

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print