ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উন্নয়ন মেলার কারণে পেনশন দেয়া বন্ধ!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষে উন্নয়ন মেলার নোটিশ।

২০১৬ সালের সাথে শেষ হল ডিসেম্বর মাস। ঘরে ছোট ছেলে অসুস্থ। মেঝ ছেলে ৮ মাস বয়সী কন্যা শিশু হাসপাতালে ভর্তি। ডিসেম্বর মাসের বিদ্যুৎ বিল, মুদির দোকানের বকেয়া টাকা, ঘরের সদাই পাতি ও নিজের ঔষধ প্রয়োজন বলে জানান পেনশন নিতে আসা বয়োবৃদ্ধ নাজমা বেগম।

একে তো শীতকাল স্বামীর রেখে যাওয়া পেনশনই শেষ ভরসা তাদের চিকিৎসার জন্য। আবার অনেকের সরকারি চাকুরী জীবন শেষে এ পেনশন নিয়ে চলতে হয়।

উপজেলা সদরে আসা কয়েকজন পেনশন ভোগী জানান, প্রতিমাসে ৭ তারিখ পেনশন নিতে উপজেলায় আসতে হয়। পরে আসলে ঝামেলা করে অফিসের লোকজন। বই জমা দিয়ে দিতে হয় ২০ টাকা।

বোয়ালখালী উপজেলায় চলছে উন্নয়ন মেলার আয়োজন।

রবিবার (৮জানুয়ারী) সকালে বোয়ালখালী উপজেলা হিসাব রক্ষণ অফিসে আসেন পেনশন ভোগীরা। অফিস থেকে জানানো হয়, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষে আগামীকাল সোমবার থেকে উন্নয়ন মেলা শুরু হচ্ছেঅ মেলা নিয়ে ব্যস্ত উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাই আগামী ১২ জানুয়ারীর পর আসতে। অগত্যা বিফল মনে বাড়ি ফেরা। অনেক পেনশনভোগী জানান, উপজেলায় এসেছেন টাকা ধার করে পেনশন তোলার জন্য।

এ ব্যাপারে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা ভবানী প্রসাদ দাশগুপ্ত জানান, পেনশন দেয়া এখন বন্ধ। আগামী ৯ জানুয়ারী থেকে উন্নয়ন মেলা শুরু হবে। এছাড়া অফিসে লোকবল কম। অফিসের দেয়ালে নোটিশ টাঙিয়ে দিয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print