ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিঁড়ি থেকে পড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারীর মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাসায় ফেরার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িচালক ফারুক আহমেদের (৫৫) মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে নিজ বাসার সিঁড়ি থেকে মাথা ঘুরে নিচে পড়ে যান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফারুক আহমেদের গ্রামের বাড়ি সিলেটের মৌলভীবাজার উপজেলার শরীফপুরে।

ফারুকের স্ত্রী লায়লা বেগম জানান, পেনশনের কাগজপত্র ঠিক করাতে সোমবার দুপুর দেড়টার দিকে এজিবি কলোনির বাসায় মেয়ে তাহমিদা আক্তার মুন্নি সহ সিলেট থেকে ঢাকায় আসেন। ভবনটির ৪ তলায় হেটে উঠার সময় তিন তলার সিড়িতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে বেলা ৩ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি করে জানান, মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print