ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঘুষ নেয়াকালে উপসচিব মিজানুর হাতেনাতে গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সওজ বিভাগের উপসচিব মিজানুর রহমান। গ্রেফতারের সময় তোলা ছবি।

রাজধানীর খিলগাঁও থানা এলাকার তালতলা মার্কেট থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসচিব মিজানুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রোববার রাত পৌনে ১০টার মিজানুরকে গ্রেফতার করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ঘুষ নেওয়ার ৫০ হাজার টাকাসহ হাতেনাতে মিজানুরকে গ্রেফতার করে।

জানতে চাইলে দুদকের পরিচালক নাসিম আনোয়ার জানান, মাঈনুদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযানে মিজানুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

দুদকের এই কর্মকর্তা আরো জানান, এর আগেও মাঈনুদ্দিন চৌধুরীর কাছ থেকে এক লাখ ৯০ হাজার টাকা ঘুষ নিয়েছিলেন মিজানুর।

এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, আজ রাত সাড়ে ১১টার দিকে দুদকের আইনে থানায় একটি মামলা করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

ওসি আরো জানান, মিজানুর রহমান খিলগাঁও থানা পুলিশের হেফাজতে আছেন। সোমবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print