ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চকরিয়ায় চুরি যাওয়া ৪টিসহ ১১ গরু বোয়ালখালীতে উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

.

কক্সবাজার জেলার চকরিয়া থেকে চুরি যাওয়া ৪টি সহ ১১টি গরু চট্টগ্রামের বোয়ালখালীতে উদ্ধার করেছে পুলিশ।

বোয়ালখালী উপজেলার উত্তর গোমদন্ডী সারেং এর বাড়ী থেকে রবিবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে ১১টি গরু উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে সোমবার বোয়ালখালী থানায় ৪ জনের নাম উল্লেখপূর্বক আরো কয়েকজন অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেন জানিয়েছেন গরুগুলোর মালিক কক্সবাজার জেলার চকরিয়া থানার বিবিরখীল পহর চাঁদ বড়ইতলী গ্রামের আবু ইউছুপ বোরহান।

তিনি জানান, গত ৬ জানুয়ারী দিনগত ভোর রাতে গোয়াল ঘর থেকে ৪টি গরু পিকআপ ভ্যানে করে নিয়ে যায় চোরের দল।

এসময় চোরদের ধাওয়া দিলেও স্থানীয়রা ধরতে না পারলেও গাড়ির নাম্বার (চট্টমেট্রো ন-১১-৩৯৩৭) দেখে ফেলেন। এর সূত্র ধরে গাড়ি মালিকের কাছে গেলে তিনি ওই দিনের গাড়ির চালক চকরিয়া খৈয়ার বিল ইউনিয়নের সোহেল বাহারের কথা জানায়। পরে বাহারের সাথে মুঠো ফোনে কথা বলে জানতে পারি বোয়ালখালীতে চোরাইকৃত গরু রয়েছে।

রবিবার চকরিয়া থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম খানের সহযোগিতায় ও বোয়ালখালী থানা পুলিশের মাধ্যমে উপজেলার উত্তর গোমদন্ডী বাংলা পাড়ার আলী সারেং এর বাড়ীর আবু তৈয়বের গোয়াল ঘর থেকে ১৯টির মধ্যে ৯টি ও তার ভাই বাদশা মিয়ার গোয়াল ঘর থেকে ৪টির মধ্যে ২টি গরু উদ্ধার করা হয়। বাকি গরু কৌশলে নিয়ে যায় বলে জানায় আবু ইউছুপ বোরহান।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী পাঠক ডট নিউজকে জানান, আবু তৈয়ব ও বাদশা পলাতক রয়েছে উদ্ধারকৃত গরুর মধ্যে ৪টি গরু সনাক্ত করেছে গরুর মালিক।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print